প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটিভিতে একসময়ের সাড়া জাগানো সিরিজ ম্যাকগাইভারের কথা অনেকেরই মনে থাকার কথা। ওই যে, বিপদে পড়েও হাতের কাছে যা পেতেন, সেটা দিয়েই একটা উপায় বাতলে ফেলতে পারতেন গুপ্তচর ম্যাকগাইভার! অলিম্পিক আয়োজকদের এখন ম্যাকগাইভারের ওই পথেই হাঁটতে হচ্ছে। ব্রাজিলে অর্থনৈতিক মন্দা চলছে, উদ্বোধনী অনুষ্ঠানের বাজেটও বেশি নয়। অনুষ্ঠানের শিল্পনির্দেশক ফার্নান্দো মেইরেলেস যেমন বলছেন, রিওর বাজেট লন্ডনের ধারেকাছেও নয়। আয়োজকদের একজন ড্যানিয়েলা টমাস বলেছেন, ‘এ ধরনের অনুষ্ঠানের জন্য যেমন টাকা দরকার, সেটা আমরা পাইনি। আমাদের ম্যাকগাইভারিয়ানই হতে হচ্ছে।’