ম্যাকগ্রার মুখে ইংল্যান্ড-স্তুতি
কিছুদিন ধরে যেভাবে খেলছে, তাতে যোগ্যতম দল হিসেবেই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে বসেছে ইংল্যান্ড। আর কিছুদিন এভাবে খেললে অ্যান্ড্রু স্ট্রাউসের নেতৃত্বে দলটি ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে গণ্য হবে। এমনটাই ভাবছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা।চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে ম্যাকগ্রা দ্য ডেইলি এক্সপ্রেসকে বলেছেন, ‘সময়টা বেশ কৌতূহলোদ্দীপক, বিশেষ করে ইংল্যান্ড যেভাবে খেলছে। ইংল্যান্ডের বোলিং আক্রমণটা দারুণ এবং এমন বোলিং সব সময়ই আত্মবিশ্বাস জোগায়। এক নম্বর হওয়াটা তাদের প্রাপ্যই ছিল।’তবে ম্যাকগ্রা ইংল্যান্ডের দীর্ঘ রাজত্বও দেখছেন টেস্টে, ‘তারা যদি এই দলটাকেই ধরে রাখতে পারে তবে তাদের হারানো বেশ কঠিনই।’ইংলিশদের সাফল্যের পেছনে পেসার জেমস অ্যান্ডারসনের অবদানকে সবচেয়ে মূল্যবান মনে করেন টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি পেসার, ‘জিমির জন্য আমার সব সময়ই শ্রদ্ধা ছিল এবং ওকে সব সময়ই জাত বোলার ভেবে এসেছি। এটা দারুণ ব্যাপার, সে ইংল্যান্ডের বাইরের কন্ডিশনেও সাফল্য পাচ্ছে। এতেই তার মানটা বোঝা যায়।’অন্য ইংলিশ বোলারদের প্রশংসাও করেছেন ম্যাকগ্রা, ‘এখন তার (অ্যান্ডারসন) সঙ্গে টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ট্রেমলেটের মতো দারুণ সব বোলার বল করছে। গ্রায়েম সোয়ানের সঙ্গে এই ফাস্ট বোলাররা ভালোই করছে।’ ওয়েবসাইট।