ম্যাকলারেন আবারও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে বলে, ন্যাড়া বেলতলায় শুধু একবারই যায়? মাঝেমধ্যে অনেকে বেল কুড়াতে আবারও ফিরে যান। স্টিভ ম্যাকলারেনকেই দেখুন। ২০১৫ সালে ব্যর্থতার দায়ে ডার্বি কাউন্টি ছাঁটাই করেছিল ম্যাকলারেনকে। এই ইংলিশ কোচ পরের মৌসুমে গেলেন নিউক্যাসল ইউনাইটেডে। সেখানেও পুরো মৌসুম কাটাতে পারেননি। অবনমন নিশ্চিত হয়ে যাওয়ার পর ম্যাকলারেনকে ছাঁটাই করে নিউক্যাসল। তবু এ মৌসুমে আবার ম্যাকলারেনকে ফিরিয়ে এনেছিল ডার্বি। চ্যাম্পিয়নশিপের এই ক্লাবকে আবারও হতাশ করেছেন ইংল্যান্ড দলের সাবেক কোচ। মাত্র ৯ ম্যাচ বাকি আছে, পয়েন্ট টেবিলে দশে ডার্বি। প্রিমিয়ার লিগে ওঠার আশা প্রায় শেষ হয়ে যাচ্ছে দেখে পরশু ম্যাকলারেনকে ছাঁটাই করেছে ডার্বি। একই ক্লাব থেকে দুই বছরে দুবার ছাঁটাই—ম্যাকলারেন কি রেকর্ডই গড়ে ফেললেন! এএফপি।