ম্যাকাওয়ে শীর্ষে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্নি এলস। সিদ্দিকুর রহমানের স্বপ্নতারকা। সিদ্দিকুরের অনেক দিনের স্বপ্ন ‘টি’ (একই সঙ্গে খেলা) করবেন চারটি মেজরজয়ী দক্ষিণ আফ্রিকান এই গলফারের সঙ্গে। কাল ভেনেশিয়ান ম্যাকাও ওপেনে সিদ্দিকুর যা করেছেন তাতে চমকে গেছেন আর্নি এলস নিজেই। দ্বিতীয় রাউন্ড শেষে এলসকে টপকে সবার ওপরেই যে নিজেকে রেখেছেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলেছেন সিদ্দিকুর। আরও তিনজনের সঙ্গে পারের চেয়ে ৬ শট কম খেলে দুইয়ে এলস।
সিদ্দিকুরের এই পারফরম্যান্সে নড়েচড়ে বসেছেন এলস, বলেছেন আগে সিদ্দিকুর সম্পর্কে না জানলেও এখন অবশ্যই খোঁজখবর নেবেন। গত বছর এই ম্যাকাওয়েই তৃতীয় হয়েছিলেন দ্বিতীয় এশিয়ান ট্যুর শিরোপার সন্ধানে থাকা সিদ্দিকুর। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।