ম্যাকাওয়ে ১৭তম সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাকাও ওপেনের তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলে ৩০ থেকে ২২ নম্বরে উঠেছিলেন সিদ্দিকুর রহমান। কাল আরও পাঁচ ধাপ এগিয়ে ১৭ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন বাংলাদেশের গলফার। শেষ রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলা সিদ্দিকুর পাঁচটি বার্ডি করলেও বগি করেছেন চারটি। সব মিলিয়ে এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে পারের চেয়ে ৬ শট কম খেলেছেন তিনি।
১০ লাখ ডলারের এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন স্কট হেন্ড। সব মিলিয়ে পারের চেয়ে ২০ শট কম খেলেছেন ৪২ বছর বয়সী এই অস্ট্রেলীয় গলফার। পারের চেয়ে ১৭ শট কম খেলে যৌথভাবে রানারআপ হয়েছেন ভারতের চিরাগ কুমার ও অনির্বাণ লাহিড়ি। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।