ম্যাকেনরোকে ছাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাই চ্যাম্পিয়নশিপ টেনিসের ট্রফি হাতে রজার ফেদেরার, এএফপি
দুবাই চ্যাম্পিয়নশিপ টেনিসের ট্রফি হাতে রজার ফেদেরার, এএফপি

গত বছর এই টমাস বারডিচের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন দুবাই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে। এবার রজার ফেদেরার শোধ নিলেন তাঁকে ফাইনালে হারিয়ে। ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে জিতে ষষ্ঠবারের মতো জিতলেন এই টুর্নামেন্ট।

গত আট মাসের মধ্যে প্রথম শিরোপা, সব মিলিয়ে ৭৮টি এটিপি শিরোপা হলো তাঁর। সুবাদে জন ম্যাকেনরোকে ছাড়িয়ে এটিপি শিরোপা জয়ের তালিকায় উঠে এসেছেন তৃতীয় স্থানে। ফেদেরারের সামনে শুধু জিমি কনর্স (১১০) ও ইভান লেন্ডল (৯৪)।

প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটটাও প্রায় খুইয়েই বসেছিলেন। কিন্তু হঠাৎ করেই দুর্দান্তভাবে ছন্দ ফিরে পান এবং ঘুরে দাঁড়িয়ে জিতে নেন ম্যাচ। গত জুনের পর প্রথম শিরোপা জিতে উচ্ছ্বসিত ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার, ‘আজকের রাতটা আমার জন্য সৌভাগ্যের। গত দেড় বছরে আমাকে অনেক কঠিন ম্যাচ খেলতে হয়েছে। অবশেষে আবার শিরোপা পেয়ে ভালো লাগছে।’ ওয়েবসাইট।