ম্যাক্স কনফিডেন্ট প্লেয়ার অফ দ্যা ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈত্য-বধের স্বপ্ন ছিল আইরিশদের। কোচ ফিল সিমন্সের রণপরিকল্পনায় নিশ্চিত ওপরের দিকেই ছিল—‘ওয়াটসনের ব্যাটিং-ঝড় থামানোর উপায়।’ ওয়াটসনের বোলিং নিয়ে বাড়তি ভাবনা নিশ্চয়ই ছিল না। ব্যাটিং-ঝড় থামানো যায়নি, ওয়াটসনের ব্যাট ঝলসাল কালও। তবে আইরিশদের সর্বনাশ করেছেন এর আগেই, বল হাতেই মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। ম্যাচের প্রথম বলে ফিরিয়েছেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডকে। পরে মিচেল স্টার্কের বলে থার্ডমানে ক্যাচ নিলেন পল স্টারলিংয়ের। বিপর্যয় থেকে দলকে উদ্ধারের চেষ্টা করছিলেন নিয়াল ও’ব্রায়েন ও কেভিন ও’ব্রায়েন। ওয়াটসন বোলিংয়ে ফিরে দুই ভাইকে ফেরালেন এক ওভারেই। ব্যাট হাতে তো নিজের মতোই, তুলাধোনা করে ছাড়লেন আইরিশ বোলারদের। ৫ চার আর ৩ ছয়ে ৩০ বলে ৫১। এই নিয়ে ৫ বার ম্যাচসেরা হলেন টি-টোয়েন্টিতে, ছাড়িয়ে গেলেন উদ্বোধনী জুটির সঙ্গী ডেভিড ওয়ার্নারকে (৪)।