ম্যাক্স মাল্টি এক্সপার্ট প্লেয়ার অফ দ্যা ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল বিপদে, ম্যাচের বাকি প্রায় দুই দিন। এমন পরিস্থিতিতে মুমিনুল হক খেললেন দুর্দান্ত একটা ইনিংস। দ্বিতীয় ইনিংসে তাঁর অপরাজিত ১২৬ রানেই বাংলাদেশ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল। বৃষ্টি বেরসিকের মতো বাগড়া না দিলে মুমিনুল কি চট্টগ্রামে অধরা ডাবল সেঞ্চুরিটি পেতেন? হয়তো, হয়তো বা না। সে যাই হোক, এই ১২৬ রানেই বেশ কিছু রেকর্ড গড়েছেন বাংলাদেশের নতুন আশার প্রতীক। এর আগে প্রথম ইনিংসেও ছিলেন দারুণ সপ্রতিভ। কিন্তু সেবার থেমে যেতে হয় মাত্র ৪৭ রানেই। মুমিনুলই সিরিজে বাংলাদেশের বড় আবিষ্কার। ম্যান অব দ্য ম্যাচ তো বটেই, ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও উঠেছে এই বাঁহাতি ব্যাটসম্যানের হাতে।