ম্যাক্স মাল্টি এক্সপার্ট প্লেয়ার অব দ্যা ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাক্স মাল্টি এক্সপার্ট প্লেয়ার অব দ্যা ম্যাচ
ম্যাক্স মাল্টি এক্সপার্ট প্লেয়ার অব দ্যা ম্যাচ

একই ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিক। টেস্ট ক্রিকেট অভূতপূর্ব কীর্তির সাক্ষী হলো সোহাগ গাজীর সৌজন্যে। অবশ্য বাংলাদেশের এই ক্রিকেটারের কাছে এ আর নতুন কী! গত বছর ঘরোয়া প্রথম শ্রেণীর জাতীয় ক্রিকেট লিগেই মহড়াটা সেরে রেখেছিলেন সোহাগ। কাল শুধু বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরলেন। ম্যাচ ড্র হচ্ছে, অনুমান করা গিয়েছিল আগের দিনই। চট্টগ্রাম টেস্টের শেষ দিনের সব আলো সোহাগ গাজীর ওপরই। ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই বোঝা গিয়েছিল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা উঠছে পটুয়াখালীর এই তরুণের হাতেই।