ম্যাক্সওয়েল ও রাহানের দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল আইপিএলে দুই ম্যাচে নিজ নিজ দলকে জেতালেন দুই অস্ট্রেলিয়ান। দুবারই পর পর দুই বলে চার মেরে। প্রথম ম্যাচে পাঞ্জাবকে জিতিয়েছেন জর্জ বেইলি। আর পরের ম্যাচে রাজস্থানকে জেমস ফকনার।
তবে কালকের আসল নায়ক আরেক অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েল। প্রথমে ব্যাট করতে নেমে স্মিথ (৬৬) ও ম্যাককালামের (৬৭) কল্যাণে ২০ ওভারে ২০৫ রান করেছিল চেন্নাই। কিন্তু ম্যাক্সওয়েলের ৪৩ বলে ৯৫ রানের ইনিংসে ১৮.৫ ওভারেই লক্ষ্যটা টপকে গেছে পাঞ্জাব। ৩৭ বলে ৫৪ রান করেছেন ডেভিড মিলার।
ওদিকে ২০ ওভারে মাত্র ১৩৩ রান করতে পারে ওয়ার্নার-ফিঞ্চের দল হায়দরাবাদ। সর্বোচ্চ ৩৮ রান শিখর ধাওয়ানের। রাজস্থানকে এই রান টপকাতে ১৯.৩ ওভার খেলতে হয়েছে। ৫৩ বলে ৫৯ রান করেছেন অজিঙ্কা রাহানে। ওয়েবসাইট।