ম্যাচ পাতিয়ে আজীবন...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ পাতানোর অভিযোগে ১০ ফুটবলারকে আজীবন নিষিদ্ধ করেছে দক্ষিণ কোরিয়া। অভিযুক্ত ১১ জনের মধ্যে ১০ জনকেই আজীবন নিষিদ্ধ করা হয়েছে। অন্যজনকে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ বছরের জন্য। কে-লিগের ২৮ বছরের ইতিহাসে এটাই ম্যাচ পাতানোর অভিযোগে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়ার দৃষ্টান্ত। কে-লিগের শৃঙ্খলাবিষয়ক কমিটির প্রধান কাওয়াক ইয়ং-চোল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা দৃঢ়সংকল্প হয়ে সিদ্ধান্তটা নিয়েছি, কে-লিগে এটাই হবে প্রথম এবং শেষবারের মতো ম্যাচ পাতানোর ঘটনা।’ এএফপি।দোষী খেলোয়াড়েরা বাজিকরদের কাছ থেকে টাকা খেয়ে দলের পরাজয়ে ভূমিকা রেখেছেন। অভিযুক্ত ১১ জনের ৮ জনই একই ক্লাবের, দেজন সিটিজেনের।