ম্যাচ পাতিয়েছে ক্যামেরুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপপর্বে ক্যামেরুন হারবে ক্রোয়েশিয়ার কাছে, স্কোরলাইন ৪-০। শুধু তা-ই নয়, প্রথমার্ধে লাল কার্ড দেখে বের হয়ে আসবেন ক্যামেরুনের এক খেলোয়াড়। সিঙ্গাপুরের এক বাজিকর ম্যাচের আগে এমন বাজিই ধরেছিলেন এবং ম্যাচ শেষে হুবহু মিলে গিয়েছিল তা। সত্যি সত্যিই ওই ম্যাচে ৪-০ গোলে হারে ক্যামেরুন, ৪০ মিনিটে মারিও মানজুকিচকে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন ক্যামেরুনের অ্যালেক্স সং। এএফপি।
অভিযোগ উঠেছে, পাতানো ছিল এই ম্যাচ! সন্দেহের তালিকায় ক্যামেরুনের সাত ফুটবলার। অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসেছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন (ফিকাফুট)। নিজস্ব অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে ফিকাফুট জানিয়েছে, ‘যদিও বিষয়টি নিয়ে ফিফা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এখনো, তবু আমাদের প্রশাসন এরই মধ্যে এথিকস কমিটিকে এই বিষয়টি নিয়ে আরও গভীর তদন্তের নির্দেশ দিয়েছে।’
তদন্তে কী বেরিয়ে আসে, তার ওপরই নির্ভর করছে ক্যামেরুন ফুটবলের ভাবমূর্তি।