ম্যাচ বাঁচাতে লড়ছে 'এ' দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগিকর হাইপারফরম্যান্সের দেওয়া ৪৯০ রান তাড়া করতে গিয়ে তৃতীয় দিন শেষেই ৩২ রান তুলতে নেই ৩ উইকেট! কাল শেষ দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচ বাঁচানোর লড়াই চালাচ্ছিলেন ইমরুল কায়েস ও শুভাগত হোম।
প্রথম ইনিংসে ৩৫৪ রান করেছিল স্বাগতিকেরা। দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেটে ঠিক ৩৫৪ রান করেই তাদের ইনিংস ঘোষণা৷ সেঞ্চুরিয়ান ব্ল্যাকউডের (১৪৭) পাশে ফুদাদিনের ৮৯ ও জনসনের অবদান অপরাজিত ৬৩ রান। ‘এ’ দলের নাসির হোসেন দুটি এবং তাইজুল ইসলাম, মুক্তার আলী ও শুভাগত হোম চৌধুরী পেয়েছেন ১টি করে উইকেট।
৪৯০ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ ‘এ’ দল ১৬ রানে ওপেনার শামসুর রহমান, ২২ রানে মার্শাল আইয়ুব এবং ২৭ রানে ইলিয়াস সানিকে হারায়।
ম্যাচ ড্র করতে হলে শেষ দিনের পুরোটা ব্যাট করতে হবে নাসিরের দলকে। আর জেতার জন্য প্রতিপক্ষের প্রয়োজন ৫ উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছে ‘এ’ দল। ইমরুল ৮৫ ও শুভাগত ২৮ রান নিয়ে খেলছিলেন।