ম্যাচপাতানো নিয়ে শ্রীলঙ্কায় পুলিশি তদন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাশান তিলকারত্নের ছুড়ে দেওয়া ফিক্সিং ‘বোমায়’ তাহলে বেশ ভালোই নড়েচড়ে বসেছে শ্রীলঙ্কা। অভিযোগটা শুনেই প্রথমে ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে। তবে নিজের অবস্থান থেকে সরে এসেছেন তিনি। ম্যাচপাতানোর অভিযোগ খতিয়ে দেখতে পুলিশি তদন্তেরও নির্দেশ দিয়েছেন ক্রীড়ামন্ত্রী।‘আমি পুলিশের মহাপরিদর্শককে সব অভিযোগ খতিয়ে দেখতে বলেছি। তদন্তের প্রতিবেদনও আমার কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছি আমি।’ আজ সোমবার কলম্বোতে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ।গত শুক্রবার ডেইলি মিররকে দেওয়া সাক্ষাত্কারে তিলকারত্নে অভিযোগ করেন, শ্রীলঙ্কান ক্রিকেট পরিমণ্ডলে ম্যাচপাতানো ঘটনা বেশ ভালোভাবেই খুঁটি গেড়ে বসেছে। আর এটা ঘটছে সেই ১৯৯২ সাল থেকেই। ওয়েবসাইট।