ম্যাচসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাই টেস্টে মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরিটা ছিল প্রায় দুই বছর পর। অনেক প্রতীক্ষার সেই সেঞ্চুরিটি (১২৯) শ্রীলঙ্কাকে ৯ উইকেটে জেতানোর পাশাপাশি তাঁকেও এনে দিয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এ নিয়ে টেস্টে ১১ বার ম্যাচসেরা হয়ে জয়াবর্ধনে ছুঁয়ে ফেলেছেন অরবিন্দ ডি সিলভাকে। শ্রীলঙ্কানদের মধ্যে টেস্টে তাঁদের চেয়ে বেশিবার ম্যাচসেরা হয়েছেন দুজন—কুমার সাঙ্গাকারা (১৫) ও মুত্তিয়া মুরালিধরন (১৯)। সব মিলিয়ে তাঁদের চেয়ে বেশিবার ম্যাচসেরা হয়েছেন ১২ জন ক্রিকেটার। সর্বোচ্চ ২৩ বার ম্যাচসেরা হয়েছেন সদ্যই টেস্টকে বিদায় জানানো জ্যাক ক্যালিস।