ম্যাচসেরা মুশফিকুর, সিরিজসেরা রবিউল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারারেতে আজ শেষ হওয়া দ্বিতীয় টেস্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আর দুই টেস্টের এই সিরিজের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের ফাস্ট মিডিয়াম বোলার রবিউল ইসলাম।দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুরের সংগ্রহ ৬০; দ্বিতীয় ইনিংসে মাত্র সাত রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি বাংলাদেশ দলপতি। দুই ইনিংস মিলিয়ে ম্যাচসেরা মুশফিকুর রহিমের সংগ্রহ ১৫৩ রান।দুই টেস্টে শিকার করা ১৫ উইকেট সিরিজসেরার স্বীকৃতি এনে দেয় রবিউল ইসলামকে। প্রথম টেস্টে তাঁর শিকার নয় উইকেট; দ্বিতীয় টেস্টেও পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে তিনি তুলে নেন ছয়টি উইকেট।