ম্যাচসেরা রুবেল, সিরিজসেরা সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ শুরুর আগে অতি আশাবাদীরাও এতটা ভেবেছিলেন কি না, সন্দেহ আছে। তবে বাস্তবতা হলো—শুধু সিরিজ হার নয়, নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জাও দিয়েছে বাংলাদেশ। সব অসম্ভবকে সম্ভব করেছেন সাকিব আল হাসানরা।সিরিজ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চিত্রটাই দেখুন। কিউই বধের আনন্দ যেন উছলে পড়ছিল বাংলাদেশের ক্রিকেটারদের চোখে-মুখে। অন্যদিকে সফরকারীরা ছিলেন বিমর্ষ-বিষণ্ন। সৌজন্য প্রকাশে মুখে হাসি আনতেও যেন কষ্ট হচ্ছিল ডেনিয়েল ভেট্টোরিদের। ট্রফির সঙ্গে ম্যাচসেরা, সিরিজসেরা সবই এসেছে বাংলাদেশের দখলে। মাত্র ২৫ রানের খরচায় ৪টি উইকেট শিকার করে নিউজিল্যান্ডের ইনিংসের ধস নামানোর কৃতিত্ব হিসেবে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রুবেল হোসেন। আর প্রতিটি ম্যাচে ব্যাটে-বলে ঈর্ষণীয় সফলতা পাওয়ায় সিরিজসেরার মর্যাদা পেয়েছেন সাকিব আল হাসান।