ম্যাচে সর্বোচ্চ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আর মাত্র ১৮ রান করতে পারলেই ভেঙে যেত এক ম্যাচে দুই দল মিলিয়ে সর্বোচ্চ রানের বিশ্বকাপ রেকর্ড। বিশ্বকাপের রেকর্ড না হলেও হয়েছে বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড। গত শনিবার মিরপুরের ম্যাচ দেখেছে মোট ৬৫৩ রান। বাংলাদেশ খেলেছে এমন সব ম্যাচের মধ্যেই এটা সবচেয়ে বেশি রানের রেকর্ড। বিশ্বকাপের সবচেয়ে বেশি রানের ম্যাচটি হয়েছিল ২০০৭ সালে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মিলে করেছিল মোট ৬৭১ রান। বাংলাদেশ-ভারতের ম্যাচটির অবস্থান দুই নম্বরে। তিনে আছে ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কা-কেনিয়া ম্যাচটি। ক্যান্ডির ওই ম্যাচে ৬৫২ রান হয়েছিল। বিশ্বকাপের মতো ওয়ানডের রেকর্ডেও জড়িয়ে আছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ২০০৬ সালে জোহানেসবার্গের সেই ঐতিহাসিক ওয়ানডে ম্যাচে ৮৭২ রান উঠেছিল। অস্ট্রেলিয়ার ৪৩৪ রান টপকে জিততে দক্ষিণ আফ্রিকা করেছিল ৪৩৮ রান।