ম্যাচের নিয়ন্ত্রণ ওয়েস্ট ইন্ডিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় পেতে প্রয়োজন ২২৮ রান। এ লক্ষ্যে খেলতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান।মারলন স্যামুয়েলস ১০০ ও ডিভন টমাস ৫ রানে অপরাজিত আছেন। দলীয় ১৫ রানে ক্রিস গেইলকে (৪) সাজঘরে ফেরান মাশরাফি। তবে দ্বিতীয় উইকেটে কাইরন পাওয়েল ও স্যামুয়েলসের ১১১ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ক্যারিবীয় দল। ৪৭ রান করা পাওয়েলকে ফেরান মাহমুদউল্লাহ। দলীয় ১৫৮ রানে নাঈম ইসলামের শিকারে পরিণত হন ড্যারেন ব্রাভো (১৩)। ডোয়াইন স্মিথ (৪) ও কাইরন পোলার্ডকে (১) ফেরান রাজ্জাক।দিবা-রাত্রির এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশি ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারেননি। ইনিংসের পাঁচ বল বাকি থাকতে ২২৭ রানে অলআউট হয় মুশফিকুর রহিমের দল।বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। তামিম ইকবাল ও এনামুল হকের উদ্বোধনী জুটিতে আসে ৫৭ রানে। তবে তামিমের বিদায়ের পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। এক পর্যায়ে ৭৮ রানের মধ্যে পতন ঘটে চারটি উইকেট। এই অবস্থা থেকে বেরিয়ে বাংলাদেশের ২২৭ রান সমর্থকদের জন্য স্বস্তিরই বলতে হয়।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংগ্রহ মাহমুদউল্লাহর (৫২)। মুশফিকুর রহিম করেন ৩৮ রান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হকের সংগ্রহ যথাক্রমে ২২ ও ৩৩ রান। শেষের দিকে দ্রুত দলকে ৩০ রান এনে দেন সোহাগ গাজী।ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল সুনীল নারাইন। তাঁর ঝুলিতে গেছে চারটি উইকেট। ড্যারেন স্যামি ও ভিরাসামি পেরমল নেন দুটি করে উইকেট।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। মিরপুরে আজ জিতলেই সিরিজ ঘরে উঠবে মুশফিকুর রহিমদের। অন্যদিকে, সিরিজে নিজেদের টিকিয়ে রাখার চ্যালেঞ্জ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের।ইনজুরির কারণে এ ম্যাচে আবুল হাসান খেলছেন না। তাঁর বদলে জিয়াউর রহমানের কথা থাকলেও শেষ মুহূর্তে নির্বাচকেরা দলে এনেছেন পেসার রুবেল হোসেনকে। ওয়েস্ট ইন্ডিজও দলে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ল্যান্ডল সিমন্সের বদলে খেলছেন টেস্ট সিরিজে অসাধারণ ব্যাট করা কাইরন পাওয়েল। আন্দ্রে রাসেলের জায়গায় ওয়ানডে অভিষেক হয়েছে ভিরাসামি পেরমলের।