ম্যাচের পর বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পীড়িত লোকজনের দিকে যুগে যুগে সহযোগিতার হাত বাড়িয়েছে ফুটবল। সেই ফুটবলই কিনা লক্ষ্যবস্তু হচ্ছে সন্ত্রাসী হামলার! পরশু তুরস্কের ক্লাব বেসিকতাস স্টেডিয়ামের বাইরে ১ মিনিটের মধ্যে ফাটে শক্তিশালী দুটি বোমা। এর ঘণ্টা দুয়েক আগেই শেষ হয় তুর্কি লিগে বেসিকতাস আর বুরসাসপরের ম্যাচ। এই সন্ত্রাসী হামলায় ২৯ জন মারা গেছে। আহত হয়েছে ১৬৬ জন। তবে এখনো কোনো খেলোয়াড়ের হতাহতের খবর পাওয়া যায়নি। গত বছরের নভেম্বরে প্যারিসে জার্মানির সঙ্গে ফ্রান্সের একটি প্রীতি ম্যাচ চলার সময় স্টেডিয়ামের বাইরে বোমা হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। রয়টার্স।