ম্যাচের সঙ্গে সিরিজও ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের আগের চারটি ম্যাচই হয়েছে একতরফা। ‘অঘোষিত ফাইনাল’ বলেই কিনা শেষ ম্যাচে লড়াই হলো দুর্দান্ত। শেষ হাসিটা অবশ্য হেসেছে ইংল্যান্ডই। ২৫৯ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা ১০ বল বাকি থাকতে ২৫২ রানে অলআউট। ১৬ রানে জিতে ম্যাচের সঙ্গে সিরিজও (৩-২) ইংল্যান্ডের।একসময় অবশ্য মনে হচ্ছিল, শেষ ম্যাচটিও একতরফাই হবে। অভিষিক্ত ওপেনার করুণারত্নে (৪), অধিনায়ক দিলশান (৪) ও জয়াবর্ধনেকে (৯) ২৯ রানের মধ্যেই হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সাঙ্গাকারা (৪৮) ও চান্দিমালের (৫৪) ৯৪ রানের জুটি এবং অ্যাঞ্জেলো ম্যাথুস (৬২) ও জীবন মেন্ডিসের (৪৮) ১০২ রানের জুটিতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছিল শ্রীলঙ্কা। কিন্তু সফরকারীদের শেষরক্ষা হয়নি। শ্রীলঙ্কা শেষ ৪ উইকেট হারিয়েছে ৭ রানে।শুরুটা দেখে মনে হচ্ছিল, ইংল্যান্ড ৩০০ পেরিয়ে যাবে। কিন্তু সুরাজ রণদিভের ৫ উইকেট ইংল্যান্ডকে বেঁধে ফেলে ২৬৮ রানে। আগের ম্যাচে ১৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া কুক-কিসওয়েটার ১২ ওভারেই তোলেন কাল ৮৩। রানের গতি থামাতে বোলিং পাওয়ার প্লে নেয়নি শ্রীলঙ্কা, উল্টো ১৩তম ওভারেই ব্যাটিং পাওয়ার প্লে নেন কুক। ইংল্যান্ডের সর্বনাশও হলো। প্রথম ওভারেই রণদিভের বলে স্টাম্পড কুক (৩১)। পরের ওভারে ধাম্মিকা প্রসাদের নিচু বলে বোল্ড কিসওয়েটার (৪১), বাড়তি বাউন্সে কট বিহাইন্ড পিটারসেন (৫)। পাওয়ার প্লেতে ইংল্যান্ড করতে পারে মাত্র ১৪!ইনিংস মেরামতের পাশাপাশি রানের চাকাটাও সচল রাখেন ট্রট-মরগান। পঞ্চম উইকেটে দুজন ১১৮ রানের জুটি গড়েন ১২৫ বলে। ৫৭ রানে স্টাম্পড হয়েছেন মরগান, ৭২ রান করে ‘ভুতুড়ে’ বোল্ড ট্রট। এরপর দুই অঙ্ক ছুঁতে পারেন আর কেবল অ্যান্ডারসন। ওয়েবসাইট।