ম্যাথাউস আর মালদিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেন থেকে শুরু, মেক্সিকো, ইতালি, যুক্তরাষ্ট্র ঘুরে লোথার ম্যাথাউসের বিশ্বকাপ ভ্রমণ শেষ হয়েছে ফ্রান্সে গিয়ে। ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ খেলেছেন, ম্যাথাউসের সমান বিশ্বকাপ খেলার কৃতিত্ব আর আছে কেবল মেক্সিকোর গোলরক্ষক আন্তোনিও কারবাজালের। সবচেয়ে বেশি ২৫ ম্যাচ খেলার রেকর্ড অবশ্য ম্যাথাউসের একার। জার্মানির সর্বশেষ বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদানও তাঁরই, পেয়েছেন ফিফার প্রথম বর্ষসেরার পুরস্কার। পুরো ম্যাচ গোনায় ধরলে রেকর্ডটি পাওলো মালদিনির। সাবেক ইতালি অধিনায়ক পুরো সময় খেলেছেন ২৩টি ম্যাচের। সর্বকালের সেরা লেফটব্যাকদের একজন মালদিনি এগিয়ে মিনিটের হিসেবেও, চারটি বিশ্বকাপে মাঠে ছিলেন মোট ২১৭২ মিনিট।