ম্যাথুস ফিরছেন, নেই ভেলেগেদারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট সেরে ফিরে এলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সিবি সিরিজে খেললেও বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলা হয়নি এই শ্রীলঙ্কান অলরাউন্ডারের। ছিলেন না ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও। তবে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন। যদিও এই ফেরা ‘অলরাউন্ডার’ ম্যাথুসের ফেরা নয়। কারণ তিনি শুধু ব্যাটিংই করতে পারবেন, বোলিং নয়। ম্যাথুসকে জায়গা করে দিতে ১৪ জনের দল থেকে বাদ পড়েছেন চামারা সিলভা। এ ছাড়া চোটের কারণে বাদ পড়েছেন চানাকা ভেলেগেদারা। এই পেসারের জায়গায় দলে এসেছেন শামিন্দা এরাঙ্গা। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে মঙ্গলবার। ছয় নম্বরের ব্যাটিং পজিশনে ম্যাথুসকে লড়তে হবে দিনেশ চান্ডিমালের সঙ্গে। প্রথম টেস্টে দুই ইনিংসে চান্ডিমাল ২৭ ও ৩১ রান করেছেন। ওই টেস্টে শ্রীলঙ্কা ইংল্যান্ডকে হারিয়েছে ৭৫ রানে। ওয়েবসাইট।