ম্যান সিটি-চেলসি মহারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে না যেতে পারার হতাশা ঘোচানোর একটি উপলক্ষ পাচ্ছে আজ ম্যান সিটি। স্টামফোর্ড ব্রিজে চেলসির সামনে দাঁড়াবে ইংলিশ লিগের ‘নতুন দৈত্যরা’। ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যান সিটি লিগে এখনো অপরাজিত। আজ জিতলে ৪৩ বছর পর শিরোপা জয়ের পথে এগিয়ে যাবে আরেক ধাপ। এটি আবার চেলসির শিরোপা দৌড়ে টিকে থাকার লড়াই। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তারা পাঁচ নম্বরে। এ ম্যাচ হারলে শিরোপা দৌড় থেকে একরকম ছিটকেই পড়বে ভিলাস-বোয়াসের দল।তীব্র জয়ক্ষুধা আছে। সঙ্গে আছে শেষ ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উত্তরণের আত্মবিশ্বাসও। লিগেও সর্বশেষ দুই ম্যাচে জয় ৩-০ গোলে। তবে এতে ভয় পাচ্ছেন না ম্যান সিটির কোচ রবার্তো মানচিনি। তাঁর বরং বিশ্বাস, চেলসিকে হারিয়েই চ্যাম্পিয়নস লিগের হতাশা ঘোচাবে তাঁর দল, ‘আমরা জয়ের জন্যই সেখানে যাচ্ছি।’ এএফপি।