ম্যান সিটিকে ছুঁয়ে ফেলল ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকালের রাতটি ছিল দিমিতার বারবেতভের। ম্যানচেস্টার ইউনাইটেডের এই বুলগেরিয়ান স্ট্রাইকার করেছেন হ্যাটট্রিক। তাঁর ৩ গোলের সুবাদেই উইগানের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে ম্যানইউ। এই জয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ছুঁয়ে ফেলেছে তারা। কাল ম্যান সিটি ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে গোলশূন্য ড্র করায় ১৮ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান ৪৫। চেলসি, লিভারপুলও ড্র করেছে। চেলসিকে ১-১ গোলে রুখে দিয়েছে ফুলহাম। সমান ব্যবধানে লিভারপুলকে ব্ল্যাকবার্ন।পয়েন্টে সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে ম্যান সিটি। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় টটেনহাম। চতুর্থ চেলসির পয়েন্ট ১৮ ম্যাচে ৩৪।৮ মিনিটেই ম্যানইউকে এগিয়ে দিয়েছিলেন পার্ক। ৪১ ও ৫৮ মিনিটে বারবেতভ ব্যবধান ৩-০ করেন দুটি গোল করে। দলের চতুর্থ গোলটি ভ্যালেন্সিয়ার। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোলের হ্যাটট্রিক পূর্ণ করেন বারবেতভ। ৪৭ মিনিটে মাতার গোলে এগিয়ে যায় চেলসি, ৯ মিনিট পরই গোল পরিশোধ করেন ক্লিন্ট ডেম্পসি। অ্যাডামের আত্মঘাতী গোলে ব্ল্যাকবার্নের বিপক্ষে পিছিয়ে পড়েছিল লিভারপুল। ম্যাক্সি রদ্রিগুয়েজের গোলে সমতায় আসে তারা। ওয়েবসাইট।