ম্যান সিটির জয়রথ ও চেলসির স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় ম্যাচ জয়হীন কাটানোর পর পরশু জিতল চেলসি। বোল্টনের বিপক্ষে ৩-০ গোলের জয়টি তাই স্টামফোর্ড ব্রিজে এনেছে স্বস্তির বার্তা। আর বড় স্বস্তিটা অবশ্য কোচ আন্দ্রেস ভিলাস-বোয়াসেরই। এই জয়ে যে চেলসি কোচের চাকরি হারানোর শঙ্কা কিছুটা কমল!চেলসির জয়ের দিনে জিতেছে ম্যানচেস্টার সিটিও। বালোতেল্লি, আগুয়েরো ও জেকোর গোলে সিটিও ব্ল্যাকবার্নকে হারিয়েছে একই ব্যবধানে (৩-০)। লিগে ম্যান সিটির এটি টানা পঞ্চম জয়। অক্ষুণ্ন থাকল নিজেদের মাঠে তাদের শতভাগ জয়ের রেকর্ডও, ইস্টল্যান্ডে ১৩ ম্যাচেই জিতল মানচিনির দল। এই জয়ে শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে বাড়তি চাপেই ফেলে দিয়েছিল ম্যান সিটি। এগিয়ে গিয়েছিল ৫ পয়েন্টে। কিন্তু গতকাল নরউইচকে ২-১ গোলে হারিয়ে ব্যবধান আবার ২ বানিয়ে ফেলেছে অ্যালেক্স ফার্গুসনের দল। ২৬ ম্যাচে সিটির পয়েন্ট ৬৩, ম্যানইউর ৬১। চেলসির তিন গোলদাতা লুইস, দ্রগবা ও ল্যাম্পার্ড। দ্রগবার গোলটি একটু বেশি তাৎপর্যময়। চেলসির জার্সি গায়ে ১৫১তম গোল করে এই ক্লাবের পক্ষে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকার চার নম্বরে উঠে এসেছেন তিনি। দ্রগবার ওপরে আছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (১৮২), কেরি ডিক্সন (১৯৩) ও ববি টাম্বলিং (২০২)। আর ল্যাম্পার্ডের গোলটা লিগে তাঁর ১৫০তম গোল। আর্সেনালের পাঁচ গোলথিও ওয়ালকটের জোড়া গোল, সঙ্গে অধিনায়ক রবিন ফন পার্সি, টমাস রসিস্কি ও বাকারি সানিয়া একটি করে। কাল নিজেদের মাঠে টটেনহামের বিপক্ষে আর্সেনাল মেতেছিল গোল-উৎসবে। ফল প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়েও আর্সেন ওয়েঙ্গারের দল মাঠ ছেড়েছে ৫-২ গোলের জয় নিয়ে। তিন নম্বর দলের বিপক্ষে বড় এই জয়ে আর্সেনাল আবার উঠে গেছে পয়েন্ট তালিকার চার নম্বরে। নরউইচকে ২-১ গোলে হারিয়ে ম্যান সিটির সঙ্গে ব্যবধান আবার দুইয়ে নামিয়ে এনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউর গোল দুটি করেছেন দুই ‘বুড়ো’ পল স্কোলস ও রায়ান গিগস।ওদিকে স্প্যানিশ লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে রায়ো ভায়োকানোকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এএফপি।