ম্যানইউ-আর্সেনালের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগের হতাশা পেছনে ফেলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। কাল নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নানি ও রুনির দুই জোড়া গোলে ম্যানইউ ৪-১ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। এমিরেটসে এভারটনের বিপক্ষে আর্সেনালের জয়টি ন্যূনতম ব্যবধানে। একমাত্র গোলটি করেছেন অধিনায়ক রবিন ফন পার্সি। এই দুই দলের সঙ্গে কাল জয় পেয়েছে লিভারপুলও। তারাও নিজেদের মাঠ অ্যানফিল্ডে কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারিয়েছে ১-০ গোলে। ৪৭ মিনিটে গোল সুয়ারেজের। নিউক্যাসলকে ৪-২ গোলে হারিয়ে ছোটখাটো একটা অঘটন ঘটিয়েছে নরউইচ। এএফপি।