ম্যানইউ এখনো ফেবারিট: মানচিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। গতকাল ৪-৪ গোলে ম্যানইউকে আটকে দিয়েছে এভারটন। পরের ম্যাচে উলভসকে ২-০ গোলে হারায় ম্যানসিটি। শীর্ষে থাকা ম্যানইউর সঙ্গে ম্যানসিটির ব্যবধান এখন ৩ পয়েন্ট।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বাকি তিনটি ম্যাচে জিতলে নিশ্চিতভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠবে ম্যানসিটি। তবে শিরোপা জয়ের দৌড়ে ম্যানইউকেই এগিয়ে রাখছেন সিটির ম্যানেজার রবার্তো মানচিনি।‘আমাদের আরও সুযোগ রয়েছে। তবে ইউনাইটেডের সুযোগটা আরও বেশি। ইউনাইটেড, নিউক্যাসল ও কিউপিআরের বিপক্ষে তিনটি কঠিন ম্যাচ আছে আমাদের। ম্যানইউ এখনো ফেবারিট।’ সাংবাদিকদের বলেছেন মানচিনি।ম্যান সিটি ম্যানেজার বলেন, ‘ইউনাইটেডের আর দুটি ম্যাচ হাতে রয়েছে। ম্যাচগুলো সহজ হবে না। তবে অবশ্যই তা আমাদের মতো কঠিন নয়। একটা দল শিরোপা জিতবে। তাই এটা আমাদের হাতে নেই। আমরা এখনো ৩ পয়েন্ট পিছিয়ে।ম্যানইউ নাকি ম্যানসিটি—কোন দল বেশি চাপে রয়েছে? এ প্রশ্নে মানচিনি বলেন, ‘আমি মনে করি না, ওরা চাপে থাকবে। প্রতি বছর ওরা এর সঙ্গে অভ্যস্ত। কিন্তু আমাদের ব্যাপারটা আলাদা। কারণ এবারই প্রথম আমরা এই পর্যায়ে এসেছি। তবে এ মুহূর্তে আমাদের ওপর কোনো চাপ নেই। শিরোপা জয়ের কথা ভাবছি না। কিন্তু ভালোভাবে শেষ করতে চাই আমরা।