ম্যানইউ ও চেলসির দুঃস্বপ্নের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় আজ রাতে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ) ও চেলসি। ম্যানইউকে ৩-২ গোলে ব্ল্যাকবার্ন ও চেলসিকে ৩-১ গোলে অ্যাস্টন ভিলা হারায়।ম্যানইউর বিপক্ষে খেলার ১৬ মিনিটে এগিয়ে যায় ব্ল্যাকবার্ন। পেনাল্টি থেকে দলকে গোল এনে দেন ইয়াকুবু। ৫১ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটিও করেন নাইজেরিয়ান এই স্ট্রাইকার। এর পর দুটি গোল করে ম্যাচ ২-২ এ সমতায় আনেন ম্যানইউর স্ট্রাইকার বারবেতোভ। তবে ৮০ মিনিটে ব্ল্যাকবার্নের ডিফেন্ডার হেনলির করা গোলটি শোধ করতে পারেনি ম্যানইউ।অন্য ম্যাচে পেনাল্টি থেকে পাওয়া দ্রগবার গোলে ২৩ মিনিটে এগিয়ে যায় চেলসি। কিন্তু ম্যাচের বাকি সময়টা ছিল শুধুই অ্যাস্টন ভিলার। আয়ারল্যান্ড, পেত্রোভ ও বেন্ট প্রত্যেকে গোল করে চেলসিকে বিধ্বস্ত করেন। বিবিসি।