ম্যানইউ নয়, স্নাইডার সিটিতে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েসলি স্নাইডারকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চায়—এ খবর এখন বাসি। ডাচ তারকাকে ইন্টার মিলান থেকে উড়িয়ে আনছি-আনব করেও বেশি এগোচ্ছে না ম্যানইউ। এই ফাঁকে নাকি স্নাইডারের দিকে হাত বাড়িয়েছে ম্যানইউরও নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।ইতালির শীর্ষ ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত এমন খবরও দিয়েছে, স্নাইডারকে কিনতে ম্যানইউর চেয়ে ম্যান সিটিই এগিয়ে আছে। পত্রিকাটির খবর সত্যি হলে স্নাইডার গতকালই ইন্টারের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন ইতালিয়ান সুপার কাপে, এসি মিলানের বিপক্ষে। এই মিডফিল্ডারকে কিনতে সিটি তিন কোটি ৬০ লাখ ইউরো গুনছে বলেও জানিয়েছে গাজেত্তা দেল্লো স্পোর্ত। স্নাইডারের বার্ষিক বেতনের অঙ্কটা ৬০ লাখ ইউরো। এক রকম পাকা খবর বলেই দাবি করছে পত্রিকাটি, কিন্তু সিটির তরফ থেকে এই খবরের সত্যতা মেলেনি। ওয়েবসাইট।