ম্যানইউ ১৬ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। এমন স্বপ্নই হয়তো ছিল ম্যানচেস্টার শহরের লোকজনের। কিন্তু কোথায় কী, গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজেছে দুই দলের। তবে একবারে শেষ হয়ে যায়নি ইউরোপে দল দুটির ফাইনাল খেলার সম্ভাবনা। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগে অবনমিত দল দুটির সামনে সুযোগ ইউরোপা লিগের ফাইনাল খেলার। আর সেই পথে যেতে আজই প্রথম পা ফেলছে দল দুটি।১৯৯৫ সালের পর এই প্রথম ইউরোপা লিগে (সাবেক উয়েফা কাপ) খেলতে হচ্ছে ম্যানইউকে। শেষ ৩২-এর লড়াইয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের সামনে আরেক অবনমিত ক্লাব আয়াক্স আমস্টারডাম। টানা ১৬ মৌসুম চ্যাম্পিয়নস লিগে খেলার পর ইউরোপা লিগে প্রথম ম্যাচটি খেলতে আমস্টারডাম গেছে ম্যানইউ। তবে তারা দেশে রেখে এসেছে রায়ান গিগস, দিমিতার বারবেতভ ও প্যাট্রিস এভরাকে। ফলে পিছিয়ে গেল ম্যানইউর হয়ে গিগসের ৯০০তম ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়া।অন্যদিকে ম্যান সিটি খেলবে ইউরোপা লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের এফসি পোর্তোর বিপক্ষে। ১৯৭০ সালে কাপ উইনার্স কাপে চ্যাম্পিয়ন হওয়াটাই সিটির একমাত্র ইউরোপীয় সাফল্য। সেই সাফল্যের পুনরাবৃত্তিই চাইছেন কোচ রবার্তো মানচিনি। এএফপি।