ম্যানইউ ৭-১ ব্ল্যাকবার্ন!
চোখ কপালে ওঠার মতোই খবর। ব্ল্যাকবার্নের সঙ্গে লড়াইয়ে ম্যানইউ জিতবে, এটা বড় কোনো খবর নয়। তাই বলে ৭-১! অবিশ্বাস্য হলেও সেই কাজটিই করে দেখিয়েছে ম্যানইউ।না, এভাবে ম্যানইউকে কৃতিত্ব দিলে দিমিত্রি বারবাতোভের প্রতি অবিচার হয়ে যাবে। যাঁর সুবাদে প্রতিপক্ষকে বিধ্বস্ত করার কৃতিত্ব দেখিয়েছে ম্যানইউ, কৃতিত্বটা তাঁকে দেওয়াই ন্যায় বিচারের কাজ হবে। কেবল হ্যাটট্রিক নয়, স্বপ্নময় রাতে ম্যানইউকে পাঁচটি গোলই যে এনে দিয়েছেন বারবাতোভ!ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর জয়ে রাতে জয় পেয়েছে আর্সেনাল, ওয়েস্টব্রম, ওয়েস্টহাম, ও উলভস। আর্সেনাল ৪-২ গোলে অ্যাস্টন ভিলাকে, ওয়েস্টনব্রম ৪-১ গোলে এভারটনকে, ওয়েস্টহাম ৩-১ গোলে উইগানকে ও উলভস ৩-২ গোলে সান্ডারল্যান্ডকে হারায়।তবে কপালে জয় জোটেনি পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা ম্যানসিটির। ম্যানসিটিকে ১-১ গোলে আটকে দিয়ে স্টোক সিটি। এ ছাড়া বোল্টন ২-২ গোলে ব্ল্যাকপুল, ফুলহাম ১-১ গোলে বার্মিংহামের সঙ্গে ড্র করে।—বিবিসি