ম্যানইউকে আটকে দিয়েছে অ্যাস্টন ভিলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ২০ মিনিটের জন্যই যেন খেলার সব উত্তেজনা সংরক্ষিত ছিল। প্রথমার্ধে কোনো গোল নেই। গোল হচ্ছিল না দ্বিতীয়ার্ধেও। অথচ দ্বিতীয়ার্ধের শেষের দিকের নাটকীয়তায় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানইউ-অ্যাস্টন ভিলার ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।৭২ মিনিটে পেনাল্টি থেকে গোলের শুরুটা করেছিলেন অ্যাস্টন ভিলার ইয়ং। এর মাত্র চার মিনিট পর অ্যাস্টন ভিলার হয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন এলব্রাইটন। মনে হচ্ছিল, ম্যানইউকে নিশ্চিত হারের স্বাদ দিতে যাচ্ছে অ্যাস্টন ভিলা। কিন্তু নাটকীয়তার যে তখনো বাকি! ৮১ মিনিটে মাচেদা ও ৮৫ মিনিটে ভিদিচ গোল করে ম্যানইউকে হারের লজ্জা থেকে বাঁচান। বিবিসি।