ম্যানইউতে ‘রোনালদো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কথাবার্তাও প্রায় চূড়ান্ত, মাত্র ২০ মিলিয়ন পাউন্ডেই হতে পারে নতুন চুক্তি! রিয়াল-ভক্তরা ঘাবড়াবেন না। এই রোনালদো রিয়ালের রোনালদো নন, ‘আর্জেন্টাইন ক্রিস্টিয়ানো রোনালদো’ নিকোলাস গাইতান। এখন খেলেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। ২৪ বছর বয়সী এই উইঙ্গারের দিকেই হাত বাড়িয়েছে ম্যানইউ। খবরটি ম্যানচেস্টার ইভনিং নিউজ পরিবেশিত। আরেকটি ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফ খবর দিয়েছে এক গাইতানকে পেতে ফ্যাবিও দা সিলভা ও ফেদেরিকো মাচেদাকে বেনফিকাকে দিয়ে দিতে হচ্ছে ম্যানইউকে; ফ্যাবিওকে ধারে এবং মাচেদাকে একেবারেই। ‘ক্রিস্টিয়ানো রোনালদো’ বলে কথা! ওয়েবসাইট।