ম্যানইউতেই ভালো ছিলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মৌসুম পর লিগ শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। আর তাতে মূল ভূমিকা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার গোল করার ক্ষমতাই হয়তো রিয়ালকে শিরোপা জিতিয়েছে। তবে স্যার ববি চার্লটন বলছেন, রিয়ালের চেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতেই ভালো খেলোয়াড় ছিলেন রোনালদো!ওল্ড ট্রাফোর্ড থেকে রোনালদো স্পেনের রাজধানীতে গেছেন ২০০৯ সালে। গত বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে শিরোপা নিশ্চিত করা ৩-০ গোলের জয়েও একটি গোল করেছেন রোনালদো। যেটি এবারের লিগে তাঁর ৪৪তম গোল। চার্লটনও ২৭ বছর বয়সী পর্তুগিজ তারকার বিস্ময়কর গোল করার হার দেখে মুগ্ধ।তবে ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপজয়ী নায়কের অভিমত, ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর পারফরম্যান্স ছিল লক্ষণীয়। কারণ সব সময়ই তাঁকে ম্যানইউর আক্রমণভাগে পড়ে থাকতে হতো না। ‘সে বিস্ময়কর এক খেলোয়াড়। আমি ওকে খুব ভালো করেই জানি। কারণ সে ইউনাইটেডে খেলেছে। কাজেই ওকে অবিস্মরণীয় মৌসুম কাটাতে দেখে আমি বিস্মিত নই’—বলেছেন ৭৪ বছর বয়সী চার্লটন। ওয়েবসাইট।ম্যানইউর ৭৪ বছর বয়সী কিংবদন্তি এর পরই বলেছেন আসল কথাটা, ‘কিন্তু আমি মনে করি, মাদ্রিদের চেয়ে ও ইউনাইটেডেই ভালো খেলোয়াড় ছিল। আমি দায়িত্ব নিয়েই বলছি! এখানে ও বেশি বেশি গোল করতে পারে, তবে ম্যানচেস্টারে ও মাঝমাঠে খেলেছে। কিন্তু রিয়াল মাদ্রিদে ওকে একজন স্ট্রাইকার হিসেবেই বেশি দেখা যায়।’রিয়াল দুই ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতলেও শিরোপার পথে হোসে মরিনহোর দল বার্সেলোনার চেয়ে এগিয়ে ছিল এমন ধারণাকে উড়িয়েই দিয়েছেন চার্লটন। তিনি বরং বলছেন, বার্সেলোনার তুলনায় খারাপই ছিল রিয়াল। যোগ্যতর দল হিসেবে শিরোপাটাও বার্সেলোনার পাওনা ছিল বলে মনে করেন ম্যানইউর জার্সি পরে ১৭টি বছর কাটানো চার্লটন, ‘তারা চ্যাম্পিয়ন হলে হতো সেরা বলেই।’