ম্যানইউর আশাভঙ্গ
চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য অপ্রত্যাশিতভাবে আবারও দুয়ার খুলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বন্ধ দরজার কপাট আর খুলল না। সুইস ফুটবল সংস্থা (এসএফভি) ফিফার নির্দেশ মেনে সিয়নের কাছ থেকে ৩৬ পয়েন্ট কেড়ে নেওয়ার শাস্তি দিল।ফিফার সঙ্গে দীর্ঘদিন লড়াই চালিয়ে আসছিল সিয়ন। ফিফার নিয়ম লঙ্ঘন করে খেলোয়াড় কেনায় সমস্যার শুরু। বিষয়টি আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়ায়। সর্বশেষ ফিফা এসএফভিকে এই বলে সতর্ক করে দেয়, ১৪ জানুয়ারির মধ্যে সিয়নকে শাস্তি না দিলে সুইজারল্যান্ডকেই নিষিদ্ধ করা হবে। সে ক্ষেত্রে ম্যানইউকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ওঠা এফসি বাসেলের আর দ্বিতীয় রাউন্ডে খেলা হতো না।কিন্তু ১৪ জানুয়ারি পর্যন্ত যেতে হলো না। এর আগেই ফিফার নির্দেশ মান্য করে ব্যবস্থা নিল এসএফভি। ফলে চ্যাম্পিয়নস লিগে খেলতে আর বাধা রইল না বাসেলের। এ খবর সেই সব ম্যানইউ-সমর্থকদের জন্য বেদনার, যাঁরা দলকে এবারই দ্বিতীয় রাউন্ডে দেখার আশায় বুক বেঁধেছিলেন। ওয়েবসাইট।