ম্যানইউর ওপরে পোর্তো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ পর্তুগিজ লিগের শিরোপা জিতেছে পোর্তো। তবে পর্তুগিজ লিগে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল তারা নয়। ৩২টি শিরোপা জেতা বেনফিকার পরে তাদের অবস্থান (২৫)। একটি জায়গায় অবশ্য বেনফিকা পোর্তোর ধারেকাছেও নেই। পরশু ইউরোপা লিগ জিতে ইউরোপিয়ান শিরোপা জয়ের হিসাবে পোর্তো ছাড়িয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডকেও। ম্যানইউ ইউরোপিয়ান শিরোপা জিতেছে ৬টি, আর পোর্তো ৭টি। এই তালিকায় সবার ওপরে এসি মিলান। ৭টি চ্যাম্পিয়নস লিগ ও ৫টি উয়েফা সুপার কাপসহ ১৭টি ইউরোপিয়ান শিরোপা মিলানের ট্রফি-কেসে শোভা পাচ্ছে। ৯টি চ্যাম্পিয়নস লিগ জিতেও রিয়াল রয়েছে দ্বিতীয় স্থানে। মিলানের চেয়ে একটি শিরোপা কম জিতেছে তারা। এর পরই আছে ডাচ ক্লাব এফসি আয়াক্স ও ইংল্যান্ডের লিভারপুল। দুটি দলই জিতেছে ১১টি করে শিরোপা। ১০টি করে জিতেছে জুভেন্টাস ও বার্সেলোনা। বায়ার্ন ও ইন্টার মিলানের ট্রফি-কেসে ইউরোপিয়ান শিরোপা সংখ্যা ৮টি করে।