ম্যানইউর কাছে ম্যানসিটির হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লড়াইটা ছিল এক আর তিনের। ঐতিহ্যগতভাবে দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যকার এ লড়াইয়ে জয় হয়েছে ইংলিশ প্রিমিয়ার শীর্ষে থাকা দল ম্যানইউর। আজ শনিবার রাতে অনুষ্ঠিত খেলায় ম্যানসিটিকে ২-১ গোলে হারের স্বাদ দেন ওয়েইন রুনিরা।রাতে অনুষ্ঠিত অপর ম্যাচগুলোতে আর্সেনাল ২-০ গোলে উলভসকে ও বার্মিংহাম ১-০ গোলে স্টোককে হারায়। এ ছাড়া লিভারপুল ১-১ গোলে উইগান, ব্ল্যাকপুল একই ব্যবধানে অ্যাস্টন ভিলা, ওয়েস্টব্রম ৩-৩ গোলে ওয়েস্টহাম ও ব্ল্যাকবার্ন নিউক্যাসলের সঙ্গে গোলশুন্য ড্র করে।ম্যানইউর জয়ের ম্যাচে ৪১ মিনিটে গোলের সূচনা করেছিলেন নানি। ৬৫ মিনিটে ম্যানসিটিকে সমতায় আনেন সিলভা। তবে ৭৮ মিনিটে রুনির গোলে আবারও এগিয়ে যায় ম্যানইউ। বাকি সময়ে এ গোল শোধ করতে পারেনি ম্যানসিটি। বিবিসি।