ম্যানইউর বর্ষসেরা নানি-হার্নান্দেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগ শিরোপার উৎসবের মধ্যে চলছে আরেকটি শিরোপা জয়ের প্রস্তুতি। এর মধ্যে ব্যক্তিগত পুরস্কারের উৎসবও করতে পারছেন ম্যানচেস্টার ইউনাইটেডের দুই খেলোয়াড় নানি ও হাভিয়ের হার্নান্দেজ। ম্যানইউর খেলোয়াড়দের ভোটে ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পর্তুগিজ উইঙ্গার নানি। আর সমর্থকদের ভোটে ঐতিহাসিক স্যার ম্যাট বুসবি বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ।ম্যানইউকে লিগ শিরোপা এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে দুজনই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এই পুরস্কার তারই স্বীকৃতি। নানি নিজে ১০ গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৮টি। অন্যদিকে প্রথম মৌসুমেই ২০ গোল করে হইচই ফেলে দিয়েছেন হার্নান্দেজ। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ক্লাব ডি পর্তুগাল থেকে ২০০৭ সালে ম্যানইউতে যোগ দিয়ে নানি এই প্রথম এই পুরস্কার পেলেন। ২২ বছর বয়সী হার্নান্দেজ স্যার ম্যাট বুসবি বর্ষসেরা পুরস্কার ছিনিয়ে নিলেন গুয়াদালহারা ছেড়ে ম্যানইউতে আসার প্রথম মৌসুমেই।সতীর্থদের ভোটে বর্ষসেরার পুরস্কার পাওয়ার আনন্দটা অন্য রকম। ২৪ বছর বয়সী নানির প্রতিক্রিয়ায়ও উচ্ছ্বাসই ছড়িয়ে পড়ল, ‘আমি আমার সতীর্থদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এই পুরস্কারের মানে অনেক কিছুই জিতেছি আমি। সতীর্থরা আমাকে এই মৌসুমে প্রচুর সাহায্য করেছে। এ কারণেই আমি এখানে।’হার্নান্দেজের প্রথম ধন্যবাদ যথারীতি সমর্থকদের প্রতি, ‘সমর্থকদের অজস্র ধন্যবাদ। তারা আমাকে প্রচুর সমর্থন দিয়েছে।’ মেক্সিকো ছেড়ে ইংল্যান্ডে আসার সময় হার্নান্দেজের সঙ্গে চলে এসেছে তাঁর পরিবারও। সেই পরিবার, সতীর্থ, গুরু ফার্গুসনসহ ম্যানইউ-সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাতে ভোলেননি মেক্সিকান তরুণ। ওয়েবসাইট।