ম্যানচেস্টার ইউনাইটেডই সেরা
বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্লাবের মর্যাদা ধরে রাখল ম্যানচেস্টার ইউনাইটেড। খ্যাতনামা ম্যাগাজিন ফোবর্সের এক জরিপের পর বিশ্বের ৫০টি মূল্যবান ক্লাবের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় অবশ্য আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগেরই (রাগবি) প্রাধান্য, তাদের ৩২টি দলই আছে প্রথম পঞ্চাশে।ম্যানইউর গতবারের মোট মূল্যমান ১.৮৬ বিলিয়ন থেকে এবার বেড়ে দাঁড়িয়েছে ২.২৩ বিলিয়নে, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে যেটা ১৯ শতাংশ বেশি। রিয়ালের মূল্য ১.৮৮ বিলিয়ন ডলার। ওয়েবসাইট।প্রথম দশে ফুটবল বা রাগবির বাইরের দুটি দল তৃতীয় স্থানে থাকা মেজর লিগ বেসবলের নিউইয়র্ক ইয়াঙ্কিস (১.৮৫ বিলিয়ন ডলার), আর ষষ্ঠ স্থানের লস অ্যাঞ্জেলস ডজারস (১.৪০ বিলিয়ন ডলার)। বিশাল একটা লাফ দিয়েছে বার্সেলোনা, গতবারের চেয়ে ১৮ ঘর আগে এসে এখন তারা অষ্টম স্থানে, তাদের মূল্য এখন ১.৩১ বিলিয়ন ডলার। আর আর্সেনাল ১.২৯ ডলার বাজারমূল্য নিয়ে তিন ধাপ পিছিয়ে দশেই আছে।