ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়েন্টের ব্যবধানটা দুই-ই রইল ম্যানচেস্টার শহরের দুই প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ও সিটির। কাল প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানের দল টটেনহামকে ৩-১ গোলে হারিয়েছে আলেক্স ফার্গুসনের দল। ইংল্যান্ড জাতীয় দলের উইঙ্গার অ্যাশলি ইয়াং ৫৯ থেকে ৬৮—এই নয় মিনিটের মধ্যে দুটি গোল করেন। এর আগে প্রথমার্ধের ৪৪ মিনিটে ম্যানইউর প্রথম গোলটি এসেছিল ওয়েইন রুনির মাথা থেকে। লিগে রুনির এটা ১৭তম গোল। ৮৬ মিনিটে স্বাগতিক টটেনহামের হয়ে সান্ত্বনার গোলটি করেন জার্মেইন ডিফো। লিগের ১১ ম্যাচ বাকি থাকতে ম্যানইউর ৬৪, সিটির ৬৬ ও টটেনহামের পয়েন্ট ৫৩। আর্সেনাল ৪৯ পয়েন্ট নিয়ে চারে। রয়টার্স।