ম্যানচেস্টার গেল ওরা ১২ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত পরশু রাতে ম্যানচেস্টার গেছে এয়ারটেল রাইজিং স্টারসের বাছাই করা ১২ জন কিশোর ফুটবলার। সারা দেশের সেরা ২০০ জন ফুটবলার থেকে গত সেপ্টেম্বরে বিকেএসপিতে বাছাই করা হয় এই ১২ জনকে। যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল স্কুলের কোচদের তত্ত্বাবধানে এক সপ্তাহের প্রশিক্ষণ নেবে ফরিদপুরের রিপন কুমার দাস, নারায়ণগঞ্জের মোহাম্মদ মিঠু, কিশোরগঞ্জের মোহাম্মদ সুজয়, সুনামগঞ্জের ফয়সাল আহমেদ, কক্সবাজারের শাফায়েত হোসেন ও ইব্রাহিম বাবু, চট্টগ্রামের মাশহুদ উদ্দিন, মিজানুর রহমান ও রাজীব হোসেন, টাঙ্গাইলের নাদিম মাহমুদ, বরিশালের রাকীব খান ও শেরপুরের মাহমুদুল হাসান। এই কর্মসূচির পৃষ্ঠপোষকতায় রয়েছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল।