ম্যানচেস্টার ডার্বি জিতল সিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৮-৯৯ মৌসুমের পর আবার ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন দেখছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু কাল ওয়েম্বলিতে ম্যানইউর স্বপ্ন ভেঙে দিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ইয়াইয়া তোরের একমাত্র গোলে ম্যানচেস্টার ডার্বি জয়ের পাশাপাশি এফএ কাপের ফাইনালেও উঠে গেছে সিটি। তাদের সামনে এখন সুযোগ ১৯৬৯ সালের পর প্রথম শিরোপা জয়ের। এএফপি।