ম্যানচেস্টার সিটিকে বিদায় বললেন তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের বিদায়ঘণ্টা নিজেই বাজিয়ে দিলেন আর্জেন্টাইন প্লেমেকার কার্লোস তেভেজ। না, ফুটবল ছেড়ে দেওয়ার কোনো ব্যাপার নয়, তিনি গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, তিনি আর সেখানে থাকবেন না।তেভেজ এ মুহূর্তে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা প্রতিযোগিতায় খেলছেন। তিনি নাকি জাতীয় দলের হোটেল থেকেই ফোন করে ম্যানচেস্টার সিটিকে এ কথা জানিয়েছেন বলে জানা গেছে।অনেক দিন থেকেই তেভেজ ম্যানচেস্টার সিটি ছাড়ার কথা ভাবছিলেন। এর কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, প্রিয়জনদের থেকে দূরে থাকার কথা। তবে কোচ রবার্টো মানচিনির সঙ্গে মনোমালিন্যের কথাটাও বাতাসে ভেসে বেড়াচ্ছিল।এদিকে, তেভেজের একজন ঘনিষ্ঠজন বার্তা সংস্থাকে জানিয়েছেন, ‘এ মুহূর্তে তেভেজ তাঁর পরিবার-পরিজনদের কাছে পেতে চাচ্ছে। সে কারণে তাঁর এ সিদ্ধান্ত।’ তিনি আরও বলেন, ‘তেভেজ সব সময়ই তার দুই মেয়েকে খুব মিস করে। এ ছাড়া সম্প্রতি তার মাও একটা কারণ হয়ে দেখা দিয়েছে। তার মায়ের সঙ্গেও সে থাকতে চাচ্ছে।’কার্লোস তেভেজের কাছে বর্তমানে ইংল্যান্ড, স্পেন কিংবা ইতালির চেয়ে নিজ দেশে খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। কারণ, নিজ দেশে খেললে তাঁর প্রিয়জনদের তিনি কাছে পাবেন।ম্যানচেস্টার সিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই তিনি ইংল্যান্ড ছাড়ছেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।আপাতত তেভেজের কাছে কোনো দলের প্রস্তাব নেই বলেই জানা গেছে। কিন্তু, বিশ্বের অন্যতম সেরা এ খেলোয়াড় যখন ‘চাকরি’ ছেড়ে দিচ্ছেন, তখন নতুন চাকরির প্রস্তাব খুব তাড়াতাড়িই তাঁর কাছে চলে আসবে—এতে কোনো সন্দেহ নেই। দেখার বিষয়, তেভেজ আগামী মৌসুমটা কোথায় কাটাবেন। ওয়েবসাইট।