ম্যানচেস্টার সিটিকে হারাল কার্ডিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫১ বছর পর ঘরের মাঠে শীর্ষ লিগের খেলা। উপলক্ষটা দারুণভাবেই উদ্যাপন করল কার্ডিফ সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে কাল ম্যানচেস্টার সিটিকে স্তম্ভিত করে ৩-২ গোলে জিতে গেছে দলটি। শেষ ১১ মিনিটে দুই গোল করে জয়ের নায়ক ফ্রেজিয়ার ক্যাম্পবেল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে এডিন জেকোর গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটিই। ৮ মিনিট পর কার্ডিফকে সমতায় ফেরান অ্যারন গুনারসন। এরপর ৭৯ ও ৮৭ মিনিটে ক্যাম্পবেলের জোড়া গোলে ৩-১ গোলে এগিয়ে যায় ওয়েলসের ক্লাবটি। যোগ করা সময়ে আলভারো নেগ্রেদোর গোলে শুধু ব্যবধানই কমিয়েছে তারকাখচিত ম্যানুয়েল পেলেগ্রিনির দল।
দিনের অন্য ম্যাচে টটেনহাম হটস্পার রবার্তো সলদাদোর একমাত্র গোলে হারিয়েছে ওয়েলসরই আরেক ক্লাব সোয়ানসি সিটিকে। হোয়াইট হার্ট লেনে ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন স্প্যানিশ এই স্ট্রাইকার। দুই ম্যাচে দুই জয়, চেলসি ও লিভারপুলের সঙ্গে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে লন্ডনের ক্লাবটি। এএফপি।