ম্যানচেস্টার সিটির নাটকীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফএ কাপের ম্যাচে স্ট্রোক সিটির বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। খেলার প্রায় অন্তিম সময়ে ৮৫ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেছেন ম্যানসিটির আর্জেন্টাইন ডিফেন্ডার জাবালেতা।স্ট্রোক সিটির বিপক্ষে বেশির ভাগ সময়ই বলের নিয়ন্ত্রণ ছিল ম্যানচেস্টার সিটির দখলে। প্রথমার্ধে প্রতিপক্ষের জালে বল জড়ানোর কয়েকটি ভালো সুযোগও পেয়েছিলেন ম্যানসিটির স্ট্রাইকাররা। কিন্তু ডেভিড সিলভা ও তেভেজের দুটি শট গোলপোস্টে লেগে ফিরে এলে ০-০ ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করতে হয় রবার্তো মানচিনির শিষ্যদের। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার স্ট্রোক সিটির রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখাটা পাচ্ছিলেন না তেভেজ, অ্যাগুয়েরো, ডেকোরা। ৮৪ মিনিট পর্যন্ত গোলশূন্য কাটার পর ম্যানচেস্টার সিটি শিবিরকে আনন্দে ভাসান ডিফেন্ডার জাবালেতা। ৮৫ মিনিটের মাথায় তেভেজ, অ্যাগুয়েরো ও ডেভিড সিলভার মিলিত প্রচেষ্টায় ফাঁকায় বল পেয়ে যান জাবালেতা। আর মোক্ষম এই সুযোগটি কাজে লাগাতে একটুও দেরি করেননি আর্জেন্টাইন ডিফেন্ডার। শেষ মুহূর্তে নাটকীয় এক গোল করে দলকে কাঙ্ক্ষিত ফলাফল এনে দিয়েছেন তিনি।— সকারনেট