ম্যানচেস্টার সিটির সহজ জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় আজ সান্ডারল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয় দিয়ে এবারের মৌসুমে এখন পর্যন্ত ‘অপরাজিত’ তকমাটা ধরে রেখেছে গতবারের শিরোপাজয়ীরা। সাত ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে চেলসি।নিজেদের মাঠে আজ শুরুতেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ৫ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে দুর্দান্ত দক্ষতায় প্রথম গোলটি করেন আলেক্সান্ডার কোলারোভ। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ম্যানসিটিকে দ্বিতীয় গোলটি এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। খেলার একেবারে শেষ মুহূর্তে ব্যবধান আরও বাড়ান জেমস মিলনার। ফ্রি-কিক থেকে ম্যানচেস্টার সিটির পক্ষে তৃতীয় গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার।—রয়টার্স