ম্যানসিটি ছাড়ছেন সান্তা ক্রুজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর গুঞ্জন নয়। আগামী জানুয়ারিতে রক সান্তা ক্রুজের ম্যানসিটি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানেজার রবার্তো মানচিনি নিজেই। এদিকে ২৯ বছর বয়সী প্যারাগুয়ের এই স্ট্রাইকারকে দলে আনার আগ্রহ প্রকাশ করেছে ফুলহাম।২০০৯ সালে ব্ল্যাকবার্ন থেকে ম্যানসিটিতে আসেন সান্তা ক্রুজ। কিন্তু সম্প্রতি সময়টা ভালো যাচ্ছিল না তাঁর। চলতি মৌসুমে ম্যানসিটির হয়ে কেবল একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। ম্যানেজার মানচিনি বিবিসিকে বলেন, ‘আমি আশা করি অন্য কোনো দলে খেলার সুযোগ পাবে সান্তা ক্রুজ। আর এটা তার প্রাপ্য।’এদিকে ম্যানসিটি এই স্ট্রাইকারের ওপর আস্থা হারিয়ে ফেললেও তাঁকে দলে আনতে আগ্রহ প্রকাশ করেছে ফুলহাম। দলটির ম্যানেজার বলেন, ‘রকের মতো গুণসম্পন্ন খেলোয়াড়ের প্রতি আমার বরাবরই আগ্রহ। এখানকার সবাই তাঁকে দলে দেখতে চায়।’