ম্যানসিটি ছেড়ে মিলানে তেভেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেষ্টাটা এর আগেও করেছিল ইন্টার মিলান। কিন্তু গত জানুয়ারিতে স্ট্রাইকার কার্লোস তেভেজকে ম্যানচেস্টার সিটির বাইরে আনতে পারেনি ইতালিয়ান চ্যাম্পিয়নরা। তবে এবার হয়তো সফল হতে চলেছে ক্লাবটির স্বপ্ন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নাকি ম্যানসিটি থেকে তেভেজকে আনতে যাচ্ছে মিলান।ডেইলি মেইলের খবর, ২৭ বছর বয়সী আর্জেন্টিনা জাতীয় দলের তারকা ফুটবলার তেভেজকে আনতে মিলানের খরচ করতে হবে ৪০ মিলিয়ন পাউন্ড। আর এ বড় অঙ্কের অর্থের জোগান দিতে হল্যান্ডের মিডফিল্ডার ওয়েসলি স্নেইডারকে প্রায় ৩০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বিক্রি করে দেবে মিলান। স্নেইডারের সম্ভাব্য গন্তব্য হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েবসাইট।