ম্যানসিটির অভিযোগে ‘বিস্মিত’ পোর্তো
ইউরোপা লিগে পোর্তোর বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন স্ট্রাইকার মারিও বালোতেল্লি—উয়েফার কাছে এ অভিযোগ দায়ের করেছে বালোতেল্লির ক্লাব ম্যানসিটি। তবে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার বিস্ময় প্রকাশ করেছে পোর্তো।পোর্তোর দাবি, ওই ম্যাচে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। পর্তুগালে গতকাল শুক্রবার পোর্তেকে ২-১ গোলের হারায় ম্যানসিটি। ম্যাচ শেষে ম্যানসিটির একজন প্রতিনিধি উয়েফা কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন, ‘স্ট্রাইকার বালোতেল্লিকে “বাঁদর” বলে গালি দেওয়া হয়েছে।’পোর্তোর মুখপাত্র রুই সারকুইরা আজ টেলিফোনে রয়টার্সকে বলেছেন, ‘আমরা কেবল এটুকুই বলতে পারি, ওই ম্যাচে অস্বাভাবিক কিছু ঘটেনি। কেউ বাজে কিছু শোনেননি, এমনকি পোর্তোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা উয়েফা কর্মকর্তারাও নন।’পোর্তোর মুখপাত্রের দাবি, ‘অন্য কোনো শব্দের কারণে ভুল-বোঝাবুঝি হয়ে থাকতে পারে। পোর্তোর ইতিহাসে বর্ণবাদী আচরণে জড়িত থাকার নজির নেই।’